সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ১১:২৩
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

খালেদা জিয়ার মুক্তি ও সু চিকিৎসার দাবীতে বরিশাল মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট ।। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন সহ ১ দফা দাবীতে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল মহানগর,উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে সমাবেশ আয়োজন করে।

এরপূর্বে সকাল থেকে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড ও বরিশাল উত্তর জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যুবদল,শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল মহিলাদল নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ সহ বরিশাল উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকলের সঞ্চলনায় সমাবেশ করার প্রস্তুতি নেয়া হলে প্রশাসনের নির্দেশে দলীয় কার্যালয়ের সম্মুখে সমাবেশ না করে নগরীতে বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বান্দ রোডস্থ মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় গিয়ে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল,বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ।
সমাবেশে বক্তারা বলেন, আজ পর্যন্ত কোন স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় বাহিনী অণ্যায়ভাবে জনগণের উপর অত্যাচার করে ক্ষমতা আগলে রাখতে পারেনি এই ভোটার বিহীন সরকারও টিকে থাকতে পারবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, জিয়াউদ্দিন সিকদার সহ মহানগর বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির বিভিন্ন প্রর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।