সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ১০:২৪
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগের আগ্রহ নেই : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট ।। বিএনপি যে চারটি শর্ত দিয়েছে সেগুলো প্রত্যাহার করা হলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে আগে শর্ত প্রত্যাহার করতে হবে। আর শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগের আগ্রহ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যদি শর্ত প্রত্যাহার করে তখন আমরা চিন্তাভাবনা করে দেখব। নির্বাচন হবে সংবিধান অনুসারে।’

প্রধানমন্ত্রীর পদত্যাগ,তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনের পদত্যাগে যে দাবি বিএনপি করেছে, তা বাস্তবায়ন অসম্ভব। প্রধানমন্ত্রী যদি মনে করেন, নির্বাচনকালীন সরকার দেয়া দরকার সেটা তার এখতিয়ার বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ যে চারটি শর্ত দিয়েছে বিএনপি। সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে এই শর্তগুলো দেয় দলটি।