সোমবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ১২:১৪
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগান নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রবিবার বরিশালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই,বিএমপি ট্রাফিক পুলিশের এডিসি রুনা লায়লা। প্রধান আলোচক ছিলেন বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিঃ) মোঃ জিয়াউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সড়ক বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ অনন্য কর্মকর্তাবৃন্দরা।

দিবসটি উপলক্ষে প্রথমেই সার্কিট হাউজ প্রাঙ্গনে একটি র‌্যালী বের হয়। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।