সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৮:০৩
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

বাহারি রঙের আলোকসজ্জায় সেজেছে বরিশাল নগরী

শামীম আহমেদ ।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরী সেজেছে বাহারি রঙের আলোকসজ্জায়। বেলতলায় বেল ষষ্ঠী পূজার মধ্যদিয়ে গত ২০ অক্টোবর সকাল থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ উৎসবকে কেন্দ্র করে ঢাক-ঢোল আর উলুর ধ্বনিতে মুখরিত বরিশাল নগরীর পূজা মন্ডপগুলো।

মন্ডপের জন্য নগরীর সদর রোডের কাটপট্টি মোড় থেকে শুরু করে হাসপাতাল রোড, বিএম কলেজ এলাকা, নাজিরপুল, নতুন বাজার পোল, ভাটিখানা পুরান বাকলা ও কালিবাড়ি সড়কে বাহারি রঙের আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে গোটা এলাকা। এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ডের মন্ডপে বাহারি রঙের নকশা করা বাতিতে নির্মাণ করা হয়েছে তোরণ। এর বাইরে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা মন্দির এলাকা ও মন্ডপগুলো। পূজা মন্ডপগুলোতে ভিড় করছেন ভক্তদের পাশাপাশি দর্শনার্থীরা।

সম্পূর্ণ নতুনত্ব ও ভিন্নতাসহ জমকালো আলোকসজ্জা করা হয়েছে নগরীর শ্রী শ্রী শংকর মঠে। এ মঠের পূজা উদ্যাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু ও সাধারণ সম্পাদক তন্ময় দাস তপু বলেন, আমরা বিগতদিনের ধারা পরিবর্তন করতে চেয়েছি, তাই মন্ডপের সাজসজ্জায় ভিন্নতা ও নতুনত্ব আনা হয়েছে। কোনো কিছুতে ঘাটতি নেই। ঐতিহ্যবাহী এ শংকর মঠের পূজাকে সার্বজনীন করার চেষ্টা চালিয়েছি। আশা করি, ভক্ত-পূজারি ও দর্শনার্থী সবাই শংকর মঠে এসে খুশি হবেন, কেউ মনে কষ্ট পাবে না।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলামসহ কর্মকর্তারা প্রতিনিয়নত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন। মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু বলেন, এবারের দুর্গাপূজায় গতবারের চেয়ে আলোকসজ্জায় আনা হয়েছে ভিন্নতা। এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ হবে।