শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরালেন বিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মেট্রোপলিটন পুলিশে অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়েছেন বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার)।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) অ্যাডিশনাল ডিআইজি পদে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে র‍্যাংক ব্যাজ অলংকৃত করেছেন।

এ সময় পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশ ও জনগণের কল্যাণে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম,অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যগণ।