বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:২৮
শিরোনাম :
বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অতিরিক্ত ডিআইজি খাইরুল আলমের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট ।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলম।

মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩) দুপুর সাড়ে ১২ টায় অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম, অতিরিক্ত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত ডিআইজি ড.আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত ডিআইজি মোঃ শহিদ উল্লাহ, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান এক সাথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় হাইওয়ে পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি বৃন্দ কিছুক্ষণ দাড়িয়ে নিরবতা পালন করেন এবং পরবর্তীতে সুরা ফাতিহা পাঠ করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য গত মঙ্গলবার (৬ নভেম্বর ২০২৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়। বর্তমানে অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের দায়িত্বে আছেন।