মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ৯:২৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ : এ্যাড.বলরাম পোদ্দার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, রাজনীতি হচেছ মানুষের জন্য ও তাদের কল্যাণের জন্য। রাজনীতি মানুষ পুড়িয়ে হত্যার জন্য নয়। আগুন বোমা নিক্ষেপ করে ও রেললাইন উপড়ে ফেলে ঘুমন্ত নিরীহ যাত্রীদের হত্যা করা মানবাধিকারের চরম লংঘন।

নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ১০০০ (এক হাজার) অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভালো মানের কম্বল বিতরণের সময় তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরান্ত বাংলাদেশ। আওয়ামী লীগ গণমানুষের দল। মানুষের ভাগ্যোন্নয়নের জন্য সব সময় কাজ করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার, পল্লী উন্নয়ন প্রচেষ্টার সাধারন সম্পাদক দিলীপ কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।