শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৭
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

রোজার আগে ভারত থেকে চিনি-পেঁয়াজ আমদানি করবে সরকার

ডেস্ক রিপোর্ট ।। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন চিনি-পেঁয়াজ আমদানি করা হবে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্য সংক্রান্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। রোজার আগেই ভারত থেকে পরিশোধিত চিনি এক লাখ টন ও পেঁয়াজ ৫০ হাজার টন আনা হবে।

পণ্য পরিবহনে প্রয়োজনে পরিবহন ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বাসে যেমন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়, তেমনি পণ্য পরিবহনের ক্ষেত্রেও প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী ভোক্তাদের আশ্বস্ত করে বলেন, আসন্ন রমজান মাসে কোনো পণ্যেরই ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করেছে।