ভোলা প্রতিনিধি:ভোলা সদর উপজেলায় গাছ থেকে পড়ে মো. শফিক গাছি (৪৫) নামের এক শ্রমিকে মৃত্যু হয়েছে।
বুধবার(২৩অক্টোবর) সকালে ভোরা সদর উপজেলার নবীপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত শফিক উপজেলার ধনিয়া ইউনিয়নের মুজাম্মেলের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার সকালে শফিক গাছি পার্শ্ববর্তী নবীপুর গ্রামের নিজাম ডাক্তারের বাগানে গাছ কাটছিলেন। এ সময় গাছের উচু ডাল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক কবির জানান, শফিক গাছ কাটতে দিয়ে হাতফসকে গাছ থেকে পড়ে মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।