বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৭
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়লো ৩৩ শতাংশ

ডেস্ক রিপোর্ট ।। এমবিবিএস পড়ুয়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। চলতি এপ্রিল মাস থেকেই তা কার্যকর হবে। অর্থাৎ চলতি মাস থেকেই ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করা হয়েছে। ১ এপ্রিল থেকেই তা কার্যকর হবে।

ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ভাতা বাড়ানোর আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা।