বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৪৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে সর্বজনীন পেনশন মেলার শুভ উদ্ধোধন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ মে) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী ।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মনদীপ ঘরাই,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এনজিও সমন্বয়ক কাজী জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সম্মানিত ইমাম, শিক্ষক, শ্রমিক,খেলোয়াড়, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বেলুন ফেস্টুন এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা সর্বজনীন পেনশন এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১৩ টি স্টল অংশ গ্রহন করে।