বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

আমরা সাম্যতার সমাজ বিনির্মাণ করতে চাই : ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট ।। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধের।

তিনি আরও বলেন, ২০০৬ সালে তিনটি মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে জামায়াত নেতারা দায়িত্ব পালন করেছিলেন। তাদের দুই হাত দুর্নীতিমুক্ত ছিল। হাজার চেষ্টা করেও কেউ অভিযোগ আনতে পারেনি। তাদের হাতে গড়ে দেওয়া মানুষ দেশে এখনও আছে।

রোববার রাতে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনালে অনুষ্ঠিত পথসভায় জামায়াত আমির এসব কথা বলেন।

ঢাকা থেকে সড়কপথে ঝালকাঠী যাওয়ার সময় বরিশাল মহানগর জামায়াতের এই পথসভায় তিনি যোগ দেন।

জামায়াত আমির আরও বলেন, আমরা মালিক হবো না, সেবক হয়ে থাকব। আমরা সাম্যতার সমাজ বিনির্মাণ করতে চাই। জনগণের মধ্যে আস্থা জন্মালেই জনসেবার সুযোগ পাওয়া সম্ভব। জনসেবার সুযোগ পেতে আমরা কোনো আজেবাজে কৌশল অবলম্বন করব না। আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই, আমার সম্পদের পরিমাণ বাড়বে না।

পথসভায় শহিদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন জামায়াত আমির।

চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একটি পক্ষ উসকানি দিচ্ছিল দেশে যাতে রক্তের হলিখেলা হয়। নির্মমভাবে ওই আইনজীবীকে হত্যা করা হলেও দেশের জনগণ কোনো প্রতিশোধ নেয়নি। এটাই আমাদের সম্প্রীতির সোনার বাংলাদেশ। এই দেশকে আমরা সবাই মিলে আরও উচ্চতায় নিতে যেতে চাই। এজন্য আমরা ত্যাগ, আঘাত-চ্যালেঞ্জ মোকাবিলা করবো। জীবন যাবে তবুও এক ইঞ্চি মাটি কারো হাতে তুলে দেব না।

সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম সব মানুষের অধিকার সংরক্ষণ করেছে। সংখ্যালঘুরা মুসলমানদের কাছে আমানত। দেশে মসজিদ পাহারা দিতে হয় না, তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? কিছু হুতুম পেঁচা আমাদের সুসম্পর্ক নষ্ট করতে চায়। সেই সুযোগ আমরা দেব না।

বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ভোলা জেলা আমীর জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নামজুল আহসান।