বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বাংলাদেশের পণ্যবাহী চার জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি

ডেস্ক রিপোর্ট ।। কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা ৪টি পণ্যবাহী জাহাজ তিন দিন ধরে আটকে রেখেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।

সবর্শেষ তথ্য অনুযায়ী শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মি ছাড়ে নি বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর। এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে প্রথম দফায় দুটি এবং শুক্রবার দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ আটক করে আরাকান আর্মি। জাহাজগুলো টেকনাফ জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্তে থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর বলেন, গত বৃহস্পতিবার দু’টি ও শুক্রবার দু’টি সহ মোট ৪টি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসার সময় আরাকান আর্মি টেকনাফ জেটিঘাটের ওপারের মিয়ানমার সীমান্তে আটকে দেয়। এরপর থেকে তিন দিন হচ্ছে, এখনও পণ্যবাহী জাহাজ চারটি আরাকান আর্মি ছেড়ে দেয়নি। জাহাজগুলো আরাকান আর্মি আটকের বিষয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। চার জাহাজে ৩০ থেকে ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি তিনদিন ধরে আটকে রেখেছে। এখনও পর্যন্ত আটকে রাখা জাহাজগুলো ছাড়ে নি।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফ স্থলবন্দরে উদ্দেশে আসা পণ্যবাহী জাহাজ গুলো আরাকান আর্মির হাতে আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।