সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৬
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

সাবেক এমপি নদভী দুই মামলায় ৪ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট ।। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক দুই মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান।

আদালত সূত্র জানায়, সাতকানিয়া থানার একটি ও লোহাগাড়া থানার একটি বিস্ফোরক আইনে করা মামলায় বুধবার সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এক মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে এক মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দায়ের হওয়া বিস্ফোরক আইনের দুই মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।