মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:২২
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালে অটোরিকশা উলটে চাপা পড়ে শিশু নিহত, অবরোধ-বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু জান্নাত মারা গেছে। বুধবার দুপুরে অটোরিকশা উলটে চাপা পড়ে শিশুটি নিহত হয়। চালকের গ্রেফতার দাবিতে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন বিএম কলেজ শিক্ষার্থীরা।

নিহত জান্নাত নগরীর বিএম কলেজ রোডের মো. নিজামের মেয়ে।

বরিশাল নতুনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কলেজের সামনের কলেজিয়েট স্কুলসংলগ্ন বিএম কলেজ সড়ক পার হচ্ছিল শিশুটি। তখন সড়ক দুর্ঘটনা ঘটলে অটোরিকশা উলটে ওই শিশুর শরীরে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনার পর জড়িত চালকের গ্রেফতার দাবিতে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন বিএম কলেজ শিক্ষার্থীরা। এতে দুই পাশে যানবাহন আটকে জনদুর্ভোগ হয়। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতে ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএম কলেজ শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া।

শিক্ষার্থীদের ছয় দফা হলো- ২৪ ঘণ্টার মধ্যে জড়িত চালককে গ্রেফতার, ক্যাম্পাসের সামনের ফুটপাত দখলমুক্ত করা, কলেজ চলাকালীন সামনের সড়ক বাদ দিয়ে বিকল্প সড়ক চালু করতে হবে। নতুনবাজার থেকে নথুল্লাবাদ পর্যন্ত সড়কের গতিসীমা নির্ধারণ, নির্দিষ্ট দূরত্ব পরপর স্পিডব্রেকার ও রোড ডিভাইডার দিতে হবে। কলেজের সামনের ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে।