সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২৭
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

ফ্যাসিস্ট হাসিনা পাচার করা টাকা দিয়ে গুজব ছড়াচ্ছে: সারজিস আলম

ডেস্ক রিপোর্ট ।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকা ব্যবহার করে গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ প্রোগ্রাম শেষে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজব এখন কেবল বিনোদনের খোরাক। গুজবে বিভ্রান্ত না হয়ে নিজেদের স্বপ্ন ও কাজের প্রতি মনোযোগী হতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নারীরা সামনের সারিতে ছিল এবং আগামীতেও থাকবে। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকে তাদের জায়গা থেকে কাজ করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছি।

নিরপেক্ষ নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রসঙ্গেও কথা বলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক তিনি বলেন, বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ড. ইউনূসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে। গণতন্ত্রের পথ সুগম করতে আমরা ঐক্যবদ্ধ।