রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৩
শিরোনাম :
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জবি শিবির সেক্রেটারির কাছে ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

ডেস্ক রিপোর্ট ।। সূত্রাপুর থানায় সভা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল সৃষ্টি করেছেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে জবি শাখা শিবির সেক্রেটারির নিকট ক্ষমা চেয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় সূত্রাপুর থানায় আয়োজিত এক নাগরিক সভা চলাকালীন এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সূত্রাপুর থানা পুলিশের আহ্বানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভা চলছিল। সভা চলাকালীন উপস্থিত জবি শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামকে জেরা করতে থাকেন সোহরাওয়ার্দী কলেজে শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করতে থাকেন ও মারতে তেড়ে আসেন। পরে পুলিশ ব্যারিকেড দিয়ে জবি শাখা শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামকে সরিয়ে ওসির কক্ষে নিয়ে আসেন।

এ জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, আমার সঙ্গে জবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির একটা ছবি দেখিয়ে তারা তেড়ে আসে। ছবিটা আমি যখন জবি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলাম তখনকার। আমি জীবনে ছাত্রলীগ করিনি। কোনো মিছিল, মিটিং, শো-ডাউন কিছুই করিনি। কিন্তু তারা একটা ছবি দেখিয়ে কোনো কিছু যাচাই-বাছাই না করে তারা হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে তিনজন মিলে হামলা করার জন্য এগিয়ে আসে। পেছনে তাদের লোকজন চেয়ার ছোড়াছুড়ি করতে থাকে। পুলিশের একটা টিম আমাকে ব্যারিকেড দিয়ে আটকে রাখে যেন আমার ওপর হামলা না করে।

তিনি আরও বলেন, আমার সঙ্গে স্থানীয় একজন মুরুব্বি ছিল, তাকেও মারতে আসে। পুলিশও বলছিল যে, তারা আশঙ্কা করছিল মুরুব্বির ওপরও হামলা করতে পারে। এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তারা আমাকে চেনে। তারা জবি ছাত্রদলের সঙ্গে যোগাযোগ না করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে।

এ ঘটনা উদ্দেশ্য প্রণোদিত কিনা জানতে চাইলে জবি শিবির সেক্রেটারি রিয়াজুল বলেন, আমাদের ক্যাম্পাসে সবার সঙ্গে আমরা বন্ধুভাবাপন্ন আছি। হঠাৎ করে বাইরের কেউ এসে ঝামেলা করছে। উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তবে আমরা ঐদিকে যাবো না। আমরা ভুল বোঝাবুঝি হিসেবে নেব। এটাকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীলতা যেন না হয় তার আহ্বান জানাচ্ছি।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, আমি বিষয়টি বুঝতে পারিনি। পূর্বের একটি ছবিকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমি ক্ষমাপ্রার্থী, এটার জন্য আমি দুঃখিত।

সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সভা চলাকালীন শাখা শিবিরের সেক্রেটারির একটি ছবিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি হট্টগোল সৃষ্টি করে। বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিক আমরা শিবিরিরে সেক্রেটারিকে ব্যারিকেড দিয়ে আমার কক্ষে নিয়ে আসি। ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন নিজের ভুল বুঝতে পারায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় বিষয়টি মীমাংসা করা হয়।