রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ১২:২৪
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

মোটরসাইকেল সরাতে বলায় ঘুষি মেরে পুলিশের নাক ফাটালেন ছাত্রদল নেতা

ডেস্ক রিপোর্ট ।। যশোরে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রদল নেতা শাওন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। শাওন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে শহরের জেল সড়কে ল্যাবএইড হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্য শরিফুল ইসলাম। এ সময় রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্রদল নেতা শাওন। সড়কে যানজট সৃষ্টি হলে ওই পুলিশ সদস্য শাওনকে মোটরসাইকেল সরাতে বলেন। এ নিয়ে শাওনের সঙ্গে শরিফুলের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাওন পুলিশ সদস্যের মুখে ঘুষি মারেন। ধস্তাধস্তিতে শরিফুলের পোশাকও ছিঁড়ে যায়। পরে ট্রাফিক পুলিশের অন্য কয়েকজন সদস্য ঘটনাস্থলে এসে শাওনকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাফুজুর রহমান বলেন, “শাওন সড়কে মোটরসাইকেল রেখে যানজট সৃষ্টি করছিলেন। কনস্টেবল শরিফুল তাকে মোটরসাইকেল সরাতে বলেন। তখন শাওন বলেন, ‘চিনিস আমাকে, আমার মোটরসাইকেল ট্রাফিক সার্জেন্টও সরাতে পারে না। আর তুই!’ এ কথা বলেই তার নাকে ঘুষি মারেন শাওন।”

তিনি আরও বলেন, “শরিফুলের নাক ফেটে রক্ত বের হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কোতোয়ালি থানায় এ বিষয়ে মামলা হয়েছে।”

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, “সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়েছে শুনেছি। নাক ফাটানোর বিষয়টি জানি না। তবে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”