রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ১২:৩১
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

বরিশালে বাল্য বিবাহ নিরোধে বিবাহ নিবন্ধকগনকে উদ্ধুদ্ধকরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে জেলা রেজিস্ট্রার এর আয়োজনে বাল্য বিবাহ নিরোধে বিবাহ নিবন্ধকগনকে উদ্ধুদ্ধকরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বরিশাল জেলা রেজিস্ট্রার এর কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা রেজিস্ট্রার মোঃ মোহছেন মিয়া এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বরিশাল সদর সাব রেজিস্ট্রার অসীম কল্লোল,বরিশাল জেলা নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মাওলানা আঃ রব,সাধারন সম্পাদক কাজী মাওলানা অলিউর রহমান, সহ সাধারণ সম্পাদক কাজী নকীব আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী আঃ কাদের,কাজী মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।

কর্মশালায় বরিশাল জেলা রেজিস্ট্রার মোঃ মোহছেন মিয়া বলেন,বাল্যবিবাহ হলো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ। আইনত বিয়ের বয়স ছেলেদের ক্ষেত্রে ২১ বছর ও মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর।বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে। তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত নিম্ন আর্থসামাজিক পরিস্থিতির কারণে।বেশিরভাগ বাল্যবিবাহে দুজনের মধ্যে শুধু একজন অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে। বিশেষত মেয়েরাই বাল্যবিবাহের শিকার বেশি হয়। বাল্যবিবাহের কারণগুলোর মধ্যে রয়েছে প্রধানত – দরিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা, বাল্যবিবাহ সমর্থনকারী আইন, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার শঙ্কা, নিরক্ষরতা এবং মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা।

এ সময় তিনি আরও বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ নিরোধ কল্পে বিবাহ রেজিষ্ট্রার গনকে এগিয়ে আসতে হবে।যে যার স্থান থেকে কাজ করে সবাইকে বাল্য বিবাহ নিরোধে সচেতন করে তুলতে হবে।

বাল্য বিবাহ নিরোধে বিবাহ নিবন্ধকগনকে উদ্ধুদ্ধকরণ ও প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার গন উপস্থিত ছিলেন।