বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

চবি ও ববিতে নতুন উপাচার্য নিয়োগ

ডেক্সরিপোর্ট:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)ও বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)তে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)বর্তমান উপাচার্য ড. মো. আখতারুজ্জামানকে নতুন মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) আলাদা তিনটি প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয় তিনটিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.শিরীণ আখতারকে। তিনি বিশ্ববিদ্যলয়ে প্রো-ভিসি হিসেবে এতোদিন দায়িত্ব পালন করছিলেন। উপাচার্য পদে নিয়োগের আগে তাকে পূর্বের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ড. মো.ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপন অনুযায়ী তিন উপাচার্যকেই চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।