মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৯:৩৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবক কর্তৃক ঝোপঝাড় পরিষ্কার কর্মসূচি পালিত

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবক কর্তৃক সামাজিক কার্যক্রম ঝোপঝাড় পরিষ্কার কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে ২০২৫ ) ইং তারিখ হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক গাড়ির চাকায় রড বা লোহা মেরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং স্বেচ্ছাসেবকগণ কর্তৃক ইলিয়টগঞ্জ হাইওয়ে থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনের পাশে থাকা জঙ্গল/ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে এবং সপ্তাহব্যাপী এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মূলত অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন এর নের্তৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পুলিশ বান্ধব স্বেচ্ছাসেবকগণ মহাসড়কের পাশের জঙ্গলে বসে থেকে চলন্ত গাড়িতে রড/লোহা নিক্ষেপ করে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা স্বরূপ মহাসড়কের পাশের জঙ্গল পরিস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে মহাসড়ক সংলগ্ন আশে পাশে সকল জঙ্গল পরিস্কার করা হবে। ঝোপঝাড় পরিস্কার হলে কোন ডাকাত, ছিনতাইকারী বা দুষ্কৃতকারীরা রাস্তার পাশে বসে থেকে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

আগামি ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে সকল শ্রেনী পেশার মানুষ যাতে নিরাপদে ঘরে পৌঁছাতে পারে এজন্য হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এই ধরনের সামাজিক কার্যক্রম চলমান থাকবে।