শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

জেডিসি পরীক্ষার্থীকে গনধর্ষনের প্রতিবাদে জবিতে মানববন্ধন

মিজানুর রহমান, জবি প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার উস্থি ইউনিয়নের দাইরগাঁও বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও জেডিসি পরীক্ষার্থী রাহিমা খাতুন (১৪) কে অপহরণ ও গনধর্ষনের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুর ১ টায় জবি ক্যাম্পাসের ভাস্কর্য চত্ত্বরে “গফরগাঁও স্টুডেন্টস এসোসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়” মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষন একটি সামাজিক ব্যাধি। সারাদেশে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এসময় বক্তারা গফরগাঁওয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,জবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তানজিনা শিমু, সাইফুজ্জামান, কাওসার আহমেদ অন্তর প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার পাগলা থানার কলুরগাঁও গ্রামে এক দিনমজুরের কন্যা জেডিসি পরিক্ষার্থী রাহিমা খাতুন (১৪)কে গত ৬ অক্টোবর বাড়ি থেকে অপহরন করে নিয়ে রাজধানী ঢাকা, জেলা শহর ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে আটকে রেখে পালাক্রমে ধর্ষন করে দুই সন্তানের জনক বিপ্লব মেকার (৪৪), দুই সন্তানের জনক ওয়াশির খাঁ (২৬) ও দুই সন্তানের জনক শারফুল শেখ (২৫) নামে তিন লম্পট । ধর্ষনের পর প্রায় অচেতন অবস্থায় জেডিসি পরীক্ষার আগের দিন গত শুক্রবার ভোরে দাইরগাঁও মাদ্রাসার সামনে ফেলে রেখে যায় ধর্ষণের শিকার জেডিসি পরীক্ষার্থীকে