বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাথরঘাটায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট ।। বরগুনার পাথরঘাটায় ৪৫০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজাসহ শুক্কুর মিয়া (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে তাকে আটক করে পাথরঘাটা নৌবাহিনীর সদস্যরা। শুক্কুর মিয়া কাটাখালী গ্রামের বাসিন্দা তার বাবার নাম মৃত আলতাফ হোসেন।

লেঃ কমান্ডার, এম আশফাক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শুক্কুর মিয়ার দেহ তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।