মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, সকাল ৯:২৩
শিরোনাম :
মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল স্পোর্টস ও ইভি গাড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী

বরিশালে বিএমপি পুলিশের আয়োজনে ট্রাফিক সপ্তাহ এর শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র আয়োজনে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

রোববার সকাল ১১ টায় বরিশাল নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন ডাচ বাংলা মোড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন এবং বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

ট্রাফিক সপ্তাহ উদ্বোধন এবং র‍্যালি শেষে প্রেস ব্রিফিং করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

উক্ত প্রেস ব্রিফিং এ পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও যানজটমুক্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন, নগরীতে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর পর্যন্ত ট্রাফিক সপ্তাহ পালন করা হবে। এ সময় তিনি আরো বলেন , “সময় বাঁচাতে গিয়ে অনেকে ট্রাফিক আইন লঙ্ঘন করেন, যা প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। জীবনের চেয়ে দামী কিছু নেই। তাই সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের লক্ষ্য বরিশাল নগরীকে যানজটমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা।”

প্রেস ব্রিফিং-এ তিনি ট্রাফিক সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে সাংবাদিক এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন এবং কোথাও ট্রাফিক বিশৃঙ্খলা গোচরীভূত হলে জানানোর জন্য ও ট্রাফিক আইন মেনে চলার জন্য নগরবাসীকে আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, ট্রাফিক পুলিশের টিআই এডমিন মোঃ এখলাস,টি আই বিদ্যুৎ চন্দ্র দে, টি আই মামুন আল আমিন,সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।