শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মুরাদিয়ায় নিখোঁজ ঈমনের সন্ধান চায় পরিবার

মো: রাকিবুলহাসান,দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ঈমন তালুকদার (পিতা: মনসুর তালুকদার) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। তাঁর বয়স ২২ বছর।

গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ইংরেজি, শনিবার সকালে তিনি বাড়ি থেকে মুরাদিয়া কলবাড়ি বাজারের উদ্দেশ্যে বের হন। কিন্তু এরপর থেকে আর তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েছেন, তবে এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল ট্রাউজার ও টি-শার্ট। তিনি কিছুটা বাকপ্রতিবন্ধী স্বভাবের, ফলে স্পষ্টভাবে কথা বলতে পারেন না।

কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। 
📞 ০১৭৪৮১১০০৩১
📞 ০১৭৬৬১৪৫৭৬৫