শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:৫৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ,৫ লক্ষাধিক টাকার ক্ষতি

মো:রাকিবুল হাসান দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি ।। পটুয়াখালীর মৌকরন ইউনিয়নের পূর্ব পারকার্তিকপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পারকার্তিকপাশা গ্রামের মো. শামীম হাওলাদারের সঙ্গে একই এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।ওই বিরোধের জেরে প্রতিশোধমূলকভাবে প্রতিপক্ষরা তার পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন শামীম হাওলাদার।

তিনি জানান, গত ৫ নভেম্বর (বুধবার) গভীর রাতে আনুমানিক ২টার দিকে আসামীরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে তার পুকুরে কিটনাশক মিশিয়ে দেয়। এতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, চাইনিজ পুটি ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। পরে আসামীরা মৃত মাছগুলোও নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর শহিদুল ইসলামের দাবি, ঘটনাস্থলে বৈদ্যুতিক বাতি ও চাঁদের আলোয় তার মা ও আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শী আসামীদের শনাক্ত করেন।

ঘটনার পর তিনি থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন। বর্তমানে তিনি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালতে মামলা দায়ের করেছেন (সি.আর মামলা নং–/২০২৫)।

মামলায় আসামী করা হয়েছে- জসিম হাওলাদার, হিরন সিকদার, রফিক সিকদার, সেলিম হাওলাদার, নজরুল ইসলাম হাওলাদার, রেনু বেগম, ইমরান হাওলাদার, ইউসুফ হাওলাদার, আসিফ হাওলাদার ও আবুল হোসেন হাওলাদারসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে।

ভুক্তভোগী শহিদুল ইসলাম এ ‘প্রতিবেদক’কে জানান, আদালতের নিকট ন্যায়বিচার প্রত্যাশা ও আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।