রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ভেসে আসা ভোলার ৯ জেলের লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট:ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভোলায় ট্রলার ডু‌বির ঘটনায় নি‌খোঁজ ১৩ জেলের মধ্যে বরিশা‌লের মে‌হে‌ন্দীগ‌ঞ্জ উপজেলার মাছকাটা নদী থে‌কে ৯ জনের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার রা‌তে উপ‌জেলার বাহাদুরপুর এলাকা থে‌কে নদীতে ভাসমান অবস্থায় এসব লাশ উদ্ধার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে মে‌হে‌ন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, বাহাদুরপুর এলাকা থে‌কে ওই ৯ জে‌লের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ধারণা করা হ‌চ্ছে ভোলায় ঝ‌ড়ের মু‌খে ট্রলার ডু‌বির ঘটনায় নি‌খোঁজ হওয়া জে‌লে এরাই।

উদ্ধার হওয়া লাশগুলো হচ্ছে- ভোলার দুলারহাটের মৃত নুরুল হকের ছেলে কামাল দালাল (৩৫), একই এলাকার কাদের মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৮), কাদের বেপারীর ছেলে নূরনবী বেপারী (৩০), ছলিমন মাতব্বরের ছেলে মফিজ মাতব্বর (৩৫), এছিন পাটোয়ারীর ছেলে নজরুল ইসলাম (৩৫), মোসলেউদ্দিন মাঝির ছেলে কবির হোসেন (৪০), ইসমাইল খানের ছেলে বিল্লাল (৩২), চরফ্যাশনের মৃত মুজিবল হক মুন্সীর ছেলে আব্বাস মুন্সী (৪৪) ও একই এলাকার মৃত জামাল বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৪৪)। এছাড়া রোববার রাতে উদ্ধার হওয়া ব্যক্তির নাম খোরশেদ।

এসআই কমল চন্দ্র দে জানান,রোববার ঝড়ের কবলে পড়ে ২৪ জন জেলেসহ মেঘনায় ডুবে যায় একটি মাছ ধরা ট্রলার। এসময় স্থানীয় কোস্টগার্ডের তৎপরতায় ১৩ জন উদ্ধার হয়। তবে ১১ জন নিখোঁজ ছিল।

তিনি বলেন, রোববার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় মাছকাটা নদীতে ডুবে যাওয়া ওই ট্রলারটির সন্ধান পাওয়া যায়। এসময় সেখান থেকে খোরশেদ নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে সোমবার রাতে ওই ট্রলারটি উপরে তোলা হলে একে একে ৯টি লাশ উদ্ধার করা হয়। নিহতদের স্বজনরা ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে এসআই কমল জানিয়েছেন।

বরিশাল জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক ১০ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও এক জেলে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।