শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৫৯
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

জাতীয়স্বার্থ,অধিকার রক্ষায় কাজ করার জন্য সুযোগ দিন: নুর

ডেস্ক রিপোর্ট ।। ট্রাক মার্কায় ভোট চেয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেছেন, আপনারা কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না। ট্রাক মার্কার প্রার্থী আপনাদের সন্তান। জাতীয়স্বার্থ, অধিকার রক্ষায় কাজ করার জন্য সুযোগ দিন। পিছিয়ে থাকা অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষ ও জনপদের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণের আয়োজনে খালেদা জিয়ার স্বরণে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহফিলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমি কিন্তু নারায়ণগঞ্জের সন্তান। আপনারা গলাচিপা, দশমিনাবাসী যারা আছেন নারায়ণগঞ্জে, ইনশাআল্লাহ নুর ভাই পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করবেন, সংসদ নির্বাচনের আগেই কিন্তু এলাকায় চলে যেতে হবে। নুর ভাইকে নির্বাচিত করতে হবে। কারণ নুর ভাই নির্বাচিত হলে আগামী দিনে এমপি হবে, আগামী দিনে মন্ত্রীও হবে। কারণ তারেক রহমান তাকে অত্যন্ত স্নেহ করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টুর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফ ভুঁইয়া, মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান সজিব প্রমুখ।