শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৫৯
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

গনভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে,জুলাই বাস্তবায়ন হবে : ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট ।। নির্বাচনে ভোট দেওয়ার পরও ভোট চুরি হতে পারে উল্লেখ করে ভোটের ফলাফল না দেখা পর্যন্ত কেউ যেন কেন্দ্র না ছাড়ে—এমন আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। এ সময় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে—এমন প্রত্যাশা রয়েছে। তার ভাষ্য, ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে এবং জুলাই বাস্তবায়ন হবে। একই সঙ্গে আবরারসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, ১১ দলীয় জোট বরাবরই সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, সমাজে সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে বর্তমান অবস্থা থেকে অনেক দূর এগোনো সম্ভব হবে। তিনি বলেন, তরুণরা কাজ চায়, দয়া নয়; তারা দেশের উন্নয়নে অংশীদার হতে চায়। সে লক্ষ্যেই তরুণদের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২০০৮ সালের পর দেশে গণরায়ের প্রতিফলন হয়নি দাবি করে তিনি বলেন, এবারের নির্বাচন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। গ্রামের ভোটাররা আগ্রহ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরছেন। তার আশা, গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ নতুন রাজনৈতিক ধারায় অগ্রসর হবে।

নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্তদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করা সবার কর্তব্য। এতে জনগণের আস্থা ও সম্মান অর্জিত হবে।