মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪০
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

আমরা চাই বিএনপি শক্তিশালী হোক: তথ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট:আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অস্তিত্ব সংকটের কারণে অনেক নেতা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। আমরা চাই বিএনপি শক্তিশালী হোক।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’ স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, একটা দেশে বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা শক্তিশালী দলের সঙ্গে লড়তে গেলে আর একটি শক্তিশালী দল প্রয়োজন। বর্তমানে বিএনপি নেতাদের যে অবস্থা, তাতে মনে হচ্ছে দলটি একটা সময় অস্তিত্ব সংকটে পড়বে। এজন্য আমরা চাই বিএনপি শক্তিশালী হোক।

রাজনীতিতে বিএনপির পিছুটানের কারণ হিসেবে মন্ত্রী বলেন, জনগণের ওপর পেট্রলবোমা হামলা, জিম্মি করা, দুর্নীতি করার যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল এর জন্যই বিএনপির এই অবস্থা। বিএনপি’র কোনো নেতা তাদের নিজের মতামত প্রকাশ করতে পারে না। নিজের কোনো সিদ্ধান্ত দিতে পারে না। তাদের সব সিদ্ধান্ত আসে সমুদ্রের ওপার থেকে এজন্যই বিএনপি আজকে হতাশ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এবাদুল করিম বুলবুল এমপি, কামাল মাহমুদ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক অতিরিক্ত সচিব মনিরুজ্জামান প্রমুখ।