বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৪৪
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ফুলবাড়ীতে” ঋষি বিদ্যাপিঠ” এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

ফুলবাড়ী প্রতিনিধিঃ”ব্রহ্মচার্য্য শিক্ষা কর ব্রহ্মচার্য্য পালন কর,মাদক মুক্ত সমাজ গড় বাল্যবিবাহ বন্ধ কর” এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জীবন ব্রহ্মচার্য্য শিক্ষার গুরুত্ব ও ধর্মীয় নৈতিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী,আলোচনা সভা ও ভক্তিমুলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঋষি বিদ্যাপিঠের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে, শুক্রবার দুপুরে কমলা কান্ত সেন এর বাড়ীর উঠানে কাশিপুর মাসানের পাঠ সেন পাড়া ঋষি বিদ্যাপিঠের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বাবু মুকুল চন্দ্র শীলের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা: সুভাষ চন্দ্র সরকার, ঋষি বিদ্যাপিঠের প্রতিষ্ঠাতা ও পরিচালক নারায়নণ চন্দ্র রায়,সাইফুর রহমান সরকারী কলজের প্রভাষক শংকর কুমার সেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ড: আব্দুস ছামাদ,ঋষি বিদ্যাপিঠের শিক্ষা গুরু মধু সরকার ও শিক্ষিকা বিউটি রানী রায় প্রমূখ।

উল্লেখ্য , ঋষি বিদ্যাপিঠ ২০১৫ সালের ১ জানুয়ারী যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ঋষি বিদ্যাপিঠ সনাতন ধর্মীয় শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধে কাজ করে আসছে। সেই সাথে মাদক মুক্ত ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে ঋষি বিদ্যাপিঠ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।