বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষক নিহত

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আব্দুল্লাহ আল মারুফ (২৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। নিহত মরুফ উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

শুক্রবার(১৫নভেম্বর) দুপুর ১টার দিকে ওসমানগঞ্জ তার নিজ বাড়িতে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পূর্বে আব্দুল্লাহ আল মারুফ তার নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে তারাহুরো করে ভিজা কাপড় রৌদে দিতে গিয়ে ভুলে বিদ্যুতের তারে উপর শুকাতে দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ঠ হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যানসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।