রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২৯
শিরোনাম :
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারের নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করারপ্রতিবাদে নগরীর ২৪ নং ওয়ার্ডে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি ২৪ নং ওয়ার্ডের সাগরদী মাদ্রাসার সম্মুখ থেকে শুরু হয়ে সাগরদী ব্রিজ অতিক্রম করে রুপাতলী গোল চত্বর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় সাগরদী মাদ্রাসার সম্মুখে এসে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানান এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ সিকদার, সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক স্বপন সিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সাবেক আহ্বায়ক হান্নান খান নওয়াব, যুবদল নেতা সরোয়ার হোসেন, ওলামাদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির হাওলাদার, বিএনপি নেতা সাইদুল হিয়ালি প্রমুখ।

মিছিলকে কেন্দ্র করে ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় পুরো এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি সরব হয়ে ওঠে।