বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা!

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর রূপাতলী এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের রূপাতলী শাখার থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৫১৭) এর সাধারণ সম্পাদক কাওছার হোসেন ডাকুয়ার নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে কাজ করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন আলফা-সিএনজি চালকরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রূপাতলী এলাকায় চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের এমন প্রতিক্রিয়া পাওয়া যায়।

চালকরা জানান, বিগত সময়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করা হতো। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর থেকে তারা চাঁদামুক্ত পরিবেশে গাড়ি চালাতে পারছেন বলে দাবি করেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তি মিলেছে বলেও জানান তারা।

আলফা চালক আবুল হোসেন বলেন, বিগত সময়ে আমাদের কাছ থেকে চাঁদা নিতেন আওয়ামী লীগের দোসররা। এখন আর কাউকে চাঁদা দিতে হয় না। আমরা স্বস্তিতে গাড়ি চালাতে পারছি।

আলফা চালক কালাম হোসেন বলেন, দীর্ঘ বছর ধরে আমাদের কাছ থেকে ট্রিপপ্রতি চাঁদা নেওয়া হতো। কাওছার ভাইয়ের নেতৃত্বে এখন আমরা কাউকে চাঁদা দিই না। এতে চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরেক সিএনজি চালক সোহাগ বলেন, আমি ১৭ বছর ধরে গাড়ি চালাচ্ছি। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের দোসরদের চাঁদা দিতে হয়েছে। চাঁদা না দিলে হুমকি-ধামকি ও মারধরের শিকারও হতে হয়েছে। এখন আর কাউকে চাঁদা দিতে হয় না।

চালক মো. নয়ন বলেন, শুধু চাঁদামুক্ত পরিবেশই নয়, কোনো শ্রমিক অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। শ্রমিকদের বিপদে-আপদে সহযোগিতা পাওয়ায় তারা সন্তুষ্ট বলেও জানান তিনি।
চালক ও শ্রমিকরা বলেন, তারা কোনো ধরনের চাঁদাবাজি ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সুমন হাওলাদার, সাদ্দাম মোল্লাসহ আলফা-সিএনজি চালক ও শ্রমিক নেতৃবৃন্দ।