শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০৩
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ প্রতিষ্ঠার আটাশ বছরে পদার্পণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন (BZUJ)।

২ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনাড়ম্বর আয়োজনে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের প্রতি শুভকামনা জানিয়ে বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থকে ফুলেল শুভেচ্ছা জানায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন, যুগ্ম সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি লতিফুর রহমান জাকির, দপ্তর সম্পাদক ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মামুন-অর-রশিদ, ইউনিয়নের সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম সকালের নির্বাহী সম্পাদক এসএম সাজ্জাদুল হক, দৈনিক মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ, বরিশাল বাণী’র স্টাফ রিপোর্টার খান ফিরোজ সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা।

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।