রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৭
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

আমাদের প্রথম লক্ষ্য মানুষ যেন সড়ক আইন মেনে চলে: ডিসি ট্রাফিক খায়রুল আলম

রিপোর্ট  নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার(ডিসি ট্রাফিক)খায়রুল আলম বলেছেন, নতুন সড়ক পরিবহন আইনটি যুগোপযোগী। এ আইনে অবৈধ যানবাহন তথা নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, মোটরচালিত রিকশার জন্য নতুন আইনে কোনো সুখবর নেই।অতিশীঘ্র আপনারা বি আর টি এ এর মাধ্যমে বৈধ ড্রাইভিং লাইসেন্স তৈরী করে বৈধ গাড়ী নিয়ে সড়কে চলাচল করুন।যেহেতু ইজিবাইক এবং ব্যাটারী চালিত রিক্সা আইনত নিষিদ্ধ সেহেতু আপনারা এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে আসুন।অথবা প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বৈধ গাড়ি চালানোর দিকে আগ্রহী হোন।

মঙ্গলবার ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে অটোরিক্সা, নসিমন, করিমন,ভটভটি চালক ও শ্রমিকদের নিয়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শুধু আমি নই, বিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্ব-শরীরে সড়কে নেমে সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে সাধারণ মানুষকে অবগত করছে। আমরা চাই শতভাগ মানুষ নতুন আইন সম্পর্কে অবগত হোক। আর এ জন্যই দীর্ঘসময় ধরে আমরা প্রচারণার কাজ করছি।

খায়রুল আলম বলেন, নতুন আইনে শাস্তি দেওয়ার বিধান থাকলেও, প্রাথমিক পর্যায়ে শাস্তি দেওয়া আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের প্রথম লক্ষ্য মানুষ যেন সড়ক আইন মেনে চলে এবং নিয়মানুযায়ী যানবাহন চালাতে অভ্যস্ত হয়। আমরা বিগত এক বছরে ৩০ হাজারেরও বেশি মামলা দিয়েছি। কিন্তু ভবিষ্যতে আমরা যেন তিনশ’ মামলাও করতে না পারি, সেই কামনাই করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র এসি ট্রাফিক (উত্তর)এ কে এম ফায়েজুর রহমান,টি আই আ:রহিম, টি আই রবিউল ইসলাম,সার্জেন্ট ইজাজ প্রমুখ।