সোমবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৩
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

ডেস্ক রিপোর্ট ।। তরুণ ফ্রিল্যান্সার ও ডিজিটাল উদ্যোক্তা আসিফ আলী ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের (Daraz Bangladesh) কাছ থেকে ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করেছেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর বনানীতে অবস্থিত দারাজের হেডকোয়ার্টার্সে প্রতিষ্ঠানটির ১১.১১ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তাঁর হাতে এ দুটি সম্মাননা তুলে দেওয়া হয়।

দারাজ বাংলাদেশের পক্ষ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

আসিফ আলী জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং কার্যক্রমের মাধ্যমে তাঁর অনলাইন আয়ের যাত্রা শুরু হয়। ধারাবাহিক প্রচেষ্টা, নিষ্ঠা ও ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি এ পর্যন্ত দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে প্রায় ১৫ লাখ টাকা আয় করেছেন।

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাশাপাশি অনলাইন কেনাকাটায় ক্রেতাদের পরামর্শ প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘অনলাইন শপিং গাইড (OSG)’ নামে একটি ফেসবুক গ্রুপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতারা ই-কমার্স ও এফ-কমার্স থেকে পণ্য কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ, পণ্যের তথ্য এবং কেনাকাটাসংক্রান্ত দিকনির্দেশনা পেয়ে থাকেন।

অনলাইন শপিং গাইডের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের সঠিক পণ্য নির্বাচন, নির্ভরযোগ্য বিক্রেতা খুঁজে পাওয়া এবং অনলাইন কেনাকাটায় প্রতারণা ও অসচেতনতা থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করা।

দারাজের এই সম্মাননা অর্জনকে নিজের কাজের স্বীকৃতি হিসেবে উল্লেখ করে আসিফ আলী ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স খাতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তরুণদের জন্য তাঁর এই অর্জন ফ্রিল্যান্সিং ও ডিজিটাল উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।