শুক্রবার, ১৯শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩১
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক ।। দেশজুড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত তালুকদারের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বরিশাল-ভোলা মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকাসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিল চলাকালে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত তালুকদার বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে। কোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য বরদাশত করা হবে না।

দেশের স্বার্থে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আগামীতেও রাজপথে সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় রাজপথে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।