বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৬
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

জরিমানা আদায় করা লক্ষ্যে নয়,জনগনকে সচেতন করার জন্য সড়ক পরিবহন আইন করা হয়েছে:ডিসি ট্রাফিক খায়রুল আলম

রিপোর্ট  নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার(ডিসি ট্রাফিক)খায়রুল আলম বলেছেন,৩৪ বছর পূর্বের সড়ক পরিবহন আইনটি যুগোপযোগী ছিলনা বিধায় নতুন আইন প্রনয়ন করা হয়েছে নতুন আইনে জরিমানার পরিমান বাড়ানো হয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই।নতুন আইনে জরিমানার পরিমান বেশী থাকলেও আইন অনুযায়ী জরিমানা আদায় করা সরকারের লক্ষ্যে নয়,বরং আইন মানার জন্য ও জনগনকে সচেতন করার জন্য সড়ক পরিবহন আইন প্রনয়ন করা হয়েছে ।

বুধবার ২৭ নভেম্বর বিকাল ৪ টায় নগরীর গড়িয়ার পাড় এলাকায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের আয়োজনে বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ট্রাক চালক ও শ্রমিকদের সাথে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন ও সচেতনতামুলক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,পুলিশ যদি অকারনে আপনাদেরকে হয়রানি করে তাহলে আমাকে অবহিত করবেন।মাননীয় প্রধান মন্ত্রী দুর্নিতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়েছেন।তাই আমরাও দুর্নিতিকে প্রশ্রয় দেবনা।

ডিসি ট্রাফিক খায়রুল আলম বলেন,সবাইকে সচেতন থাকতে হবে।আমাদের কিঞ্চিত ভুলের কারনে যেন কোন সড়ক দুর্ঘটনা না ঘটে,সড়ক আইনটি,আইনটি মেনে চললে সড়ক দুর্ঘটনা কমে যাবে ও সড়কে শৃংখলা ফিরে আসবে।সৎ চিন্তা,সৎ দৃস্টি,সৎ কর্ম করলে এক সময় আমাদের দেশ সোনার বাংলাদেশে পরিনত হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন,বিএমপি সহকারী কমিশনার(ট্রাফিক)এ এফ এম ফায়েজুর রহমান সভাপতিত্ব করেন বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি ও বিসিসি ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।

সভায় আরও উপস্থিত ছিলেন,বিএমপি ট্রাফিক পুলিশের টি আই রবিউল ইসলাম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,সার্জেন্ট সাদ্দাম হোসেন প্রমুখ।