রিপোর্ট নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার(ডিসি ট্রাফিক)খায়রুল আলম বলেছেন,৩৪ বছর পূর্বের সড়ক পরিবহন আইনটি যুগোপযোগী ছিলনা বিধায় নতুন আইন প্রনয়ন করা হয়েছে নতুন আইনে জরিমানার পরিমান বাড়ানো হয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই।নতুন আইনে জরিমানার পরিমান বেশী থাকলেও আইন অনুযায়ী জরিমানা আদায় করা সরকারের লক্ষ্যে নয়,বরং আইন মানার জন্য ও জনগনকে সচেতন করার জন্য সড়ক পরিবহন আইন প্রনয়ন করা হয়েছে ।
বুধবার ২৭ নভেম্বর বিকাল ৪ টায় নগরীর গড়িয়ার পাড় এলাকায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের আয়োজনে বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ট্রাক চালক ও শ্রমিকদের সাথে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন ও সচেতনতামুলক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,পুলিশ যদি অকারনে আপনাদেরকে হয়রানি করে তাহলে আমাকে অবহিত করবেন।মাননীয় প্রধান মন্ত্রী দুর্নিতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়েছেন।তাই আমরাও দুর্নিতিকে প্রশ্রয় দেবনা।
ডিসি ট্রাফিক খায়রুল আলম বলেন,সবাইকে সচেতন থাকতে হবে।আমাদের কিঞ্চিত ভুলের কারনে যেন কোন সড়ক দুর্ঘটনা না ঘটে,সড়ক আইনটি,আইনটি মেনে চললে সড়ক দুর্ঘটনা কমে যাবে ও সড়কে শৃংখলা ফিরে আসবে।সৎ চিন্তা,সৎ দৃস্টি,সৎ কর্ম করলে এক সময় আমাদের দেশ সোনার বাংলাদেশে পরিনত হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন,বিএমপি সহকারী কমিশনার(ট্রাফিক)এ এফ এম ফায়েজুর রহমান সভাপতিত্ব করেন বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি ও বিসিসি ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।
সভায় আরও উপস্থিত ছিলেন,বিএমপি ট্রাফিক পুলিশের টি আই রবিউল ইসলাম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,সার্জেন্ট সাদ্দাম হোসেন প্রমুখ।