শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রাবি আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাবি সংবাদদাতা  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)আন্তঃ বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

অনুষ্ঠানে একক ব্যাডমিন্টনে (ছাত্র) সমাজ বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ও ব্যাংকিং ইন্সুরেন্স বিভাগ রানার্স আপ ট্রফি অর্জন করেছে। ব্যাডমিন্টন (ছাত্র) দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ। রানার্স আপ চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ। টেবিল টেনিস (ছাত্র) দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে দর্শন বিভাগ, রানার্স আপ ইইই বিভাগ। টেবিল টেনিস (ছাত্রী) একক চ্যাম্পিয়ন হয়েছে প্রাণিবিদ্যা বিভাগ, রানার্স আপ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। টেবিল টেনিস (ছাত্রী) দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে প্রাণিবিদ্যা বিভাগ, রানার্স আপ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগ। এছাড়া ক্যারম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের একক, দ্বৈতসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবহান সুস্থ্য শরীর ও স্বাস্থ্য গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি একাডেমিক লেখাপড়ার সাথে সাথে শিক্ষার্থীদেরকে খেলাধুলায় আগ্রহী হতে উদ্বুদ্ধ করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।