শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:১৫
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট  বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ ডিসেম্বর বিকাল ৪ টায়, বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে। বাংলাদেশ শিশু একাডেমির অস্থায়ী কার্যালয় বরিশালে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী।

পরে সকল অতিথিদের অংশগ্রহণে এক আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, শিক্ষক বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ আয়শা ফারজানাসহ বিভিন্ন অতিথি এবং অংশগ্রহণকারীরা তাদের অভিভাবক, প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিথিরা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল। পরে শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।