শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫২
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ভূরুঙ্গামারীতে ট্রাক্টরচাপায় একজন নিহত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের চাপায় কফিল উদ্দিন (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। কফিল উদ্দিন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাইকেরছড়া এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাইসাইকেলে করে বাজার যাওয়ার সময় পাইকেরছড়া গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে কফিল উদ্দিন রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় উত্তেজিত এলাকাবাসী ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ট্রাক্টর ও নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।