মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৮
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে ১শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ২

ডেক্সরিপোর্ট  বরিশালে ১শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) পৌণে ৫ টার দিকে নগরীর ২০নং ওয়ার্ডস্থ বিএম কলেজ রোড বৈদ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,নগরীর কাউনিয়ার লুৎফর রহমান সড়কের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আরিফুর রহমান তানভীর (২৪), কাউনিয়ার মনষা বাড়ীর গলির মোঃ নূরে আলমের ছেলে মোঃ মেহেদী হাসান সম্রাট (৩০)।

আটককৃদের মধ্যে মোঃ আরিফুর রহমান তানভীরের বাবা মোঃ সিদ্দিকুর রহমান বরগুনার বামনা থানা পুলিশের ওসি দতন্ত হিসেবে কর্মরত রয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র।

পুলিশ জানায়, রোববার পৌণে ৫ টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ রেহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২০নং ওয়ার্ডস্থ বিএম কলেজ রোড বৈদ্যপাড়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।