শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৫১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

মহান বিজয় দিবসে বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক  মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার শাহাবুদ্দিন খান।

সোমবার(১৬ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে পদযাত্রা ও জাতির সূর্যসন্তানদের প্রতি পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএমপি’র কমিশনার শাহাবুদ্দিন খান।

এ সময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করা হয়।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ্,উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ খাইরুল আলম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড পিএমটি) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ রেজাউল করিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ মাহাবুবুর রহমান (পিপিএম) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।