বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪৯
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

কুড়িগ্রামে বিজয় দিবস উদযাপিত

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  ‘দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়ার নয়’ এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৪৮তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রতুষ্যে স্বাধীনতার বিজয় স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বিজয় স্তম্ভ, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম), জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, কুড়িগ্রাম প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়।

এরপর কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, স্বেচ্ছায় রক্তদান, হা-ডু-ডু, ক্রিকেট, ফুটবল, ভলিবল টুর্ণামেন্ট, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নেয়া হয়েছে নানান কর্মসূচি। বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজে ৪৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ‘ক’ গ্রুপে প্রথম হয় কুড়িগ্রাম উপজেলা প্রশাসন একাডেমি। ‘খ’ গ্রপে প্রথম হয় কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুল এবং ‘গ’ গ্রুপে প্রথম হয় বিএনসিসি প্লাটুন।

এছাড়াও ডিসপ্লেতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন মিলে ১৪টি প্রতিষ্ঠান মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করে। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দুই বিভাগে প্রথম হয়। ‘গ’ বিভাগে প্রথম হয় সরকারি শিশু পরিবার।

পরে আজ বিকেল ৩.৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম পুলিশ লাইন মাঠে পুলিশ মুক্তিযোদ্ধা সংবর্ধনা-২০১৯ ইং অনুষ্ঠান শুরু হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতিক ও প্রেসক্লাব কুড়িগ্রাম সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।

অনুষ্ঠান শেষে পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) মিনহাজ উল ইসলাম সহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যগণ।