বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩১
শিরোনাম :
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ

ফুলবাড়ীতে বিজয় দিবসে রংধনু পাঠাগারের আয়োজনে যাত্রাপালা মঞ্চায়ন

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  আবহমান গ্রাম বাংলার যাত্রাসংস্কৃতি আজ অনেকটা পথ হারাতে বসেছে। এক সময়ে এ যাত্রাদলের আসর শীতের শুরুতেই গ্রামে-গঞ্জে জমে উঠতো এবং এ যাত্রা আসরই ছিল তাদের বিনোদনের অন্যতম মাধ্যম। আর এই হারানো সংস্কৃতিকে ধরে রাখতে মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রংধনু পাঠাগারের আয়োজনে পাঠাগারের সভাপতি ও বর্তমান কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতনের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছর বিজয় দিবসে পাঠাগারের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় যাত্রাপালা ‘ময়লা কাগজ’ মঞ্চায়ন হয়। এ যাত্রাপালা গুলোতে অভিনয় করে থাকেন পাঠাগারের সদস্যসহ স্থানীয় কলাকুশলী। বিজয় দিবসের রাতে যাত্রাপালাটি দেখতে হাজার হাজার নারী পরুষের ঢল নামে শাহ বাজার হাট প্রাঙ্গণে।

এ ছাড়াও বিজয় দিবসকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ দিনভর নানা কর্মসূচির পালন করে থাকে উপজেলার শাহবাজার হাটের পাশে অবস্থিত স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠান। শিক্ষক, গীতিকার ও শিশুসাহিত্যিক তৌহিদ-উল ইসলামের প্রেরণায় ও তাঁরই দানকৃত জমিতে ২০১১ সালে স্থাপিত হয়ে আজ অবধি পাঠাগারটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।