নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হলেন বরিশাল মহানগর শাখার সাধারন সম্পাদক ও বিসিসি ১১নং ওয়ার্ড বঙ্গবন্ধু কলোনী জামে মসজিদের পেশ ইমাম এইচ এম মাহমুদুল হাসান আনছারী।
গত ৯ ডিসেম্বর সোমবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নির্বাহী পরিষদের সভায় সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান ও সাধারন সম্পাদক মাওলানা আতিকুর রহমানসহ অন্যান্যদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।
১১ বিশিস্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহঃসভাপতি মাওলানা আবদুস ছত্তার আজাদী, সহ সম্পাদক মাওলানা হোসাইন মোহাম্মাদুল্লা,সাংগঠনিক সম্পাদক অধ্যপক মাওলানা আব্দুল হালিম, অর্থ সম্পাদক মাওলানা মাছুম বিল্লাহ,প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানি, দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা বেলাল হোসাইন, মাওলানা আবুবকর সিদ্দিক ও এইচ এম মাহমুদুল হাসান আনছারী প্রমুখ।