ডেক্সরিপোর্ট ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার পর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ কথা জানায়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে দেড় শতাধিক যাত্রীবাহী পরিবহন আটকা পড়েছে। অপরদিকে গোয়ালন্দ মোড়, বিজয় একাত্তর স্মৃতি চত্ত্বর থেকে ৩ কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ সকল যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া পদ্মা নদীতে ১৫টা ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করেছেন।