বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০২
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

মাদক, জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারী পুলিশ সুপারের

মোঃ মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাস ব্যাপি বিজয় মেলার আয়োজন করা হয়েছে।এবারের মেলায় প্রধান আকর্ষণ হচ্ছে সার্কাস। আর সার্কাসের নামে চলছে অশ্লীল নৃত্য।অশ্লীলতা বন্ধের জন্য কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।তাছাড়া সার্কাসে অশ্লীলতা নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছরিয়ে পরে।

তারই সূত্র ধরে আজ রাত ৯ টায় সার্কাসে অশ্লীলতার তদন্তে আসেন কুড়িগ্রাম পুলিশ সুপার,মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

এ সময় তিনি সার্কাস দেখতে আসা দর্শকদের সাথে মাদক,জুয়া ও অশ্লীলতার বিষয়ে সরাসরি মতবিনিময় করেন এবং মাদক,জুয়া ও অশ্লীলতা রোধে পুলিশের কঠোর অবস্হানের কথা উল্লেখ করে তিনি বলেন- মাদক, জুয়া ও অশ্লীলতা বন্ধে আমরা নিরলস কাজ করে যাচ্ছি কোথায় মাদক,জুয়া ও অশ্লীলতা হলে তা তাৎক্ষণিক উপযুক্ত তথ্য প্রমাণসহ আমাকে জানাবেন।আমরা মাদক,জুয়া,অশ্লীলতাসহ সকল প্রকার অপরাধ দমনে আপনাদের পাশে আছি এবং এসব নির্মূলে আমরা বদ্ধপরিকর।

তীব্র ঠান্ডা উপেক্ষা করে তাৎক্ষণিক ঘটনাস্হলে পুলিশ সুপারের আগমনে ধন্যবাদ জানিয়েছেন অত্র এলাকার সূধীজন।